শ্রীপুরে অ্যাডহক কমিটিতে আওয়ামী লীগের প্রার্থী জনমনে ক্ষোভের সৃষ্টি

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে আওয়ামীলীগ অনুসারী সাবেক ছাত্রলীগ নেতা শহিদুজ্জামান সেলিম এর প্রার্থীতা ঘোষণা করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে অনুসন্ধান করে জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের ২০১৫-২০১৭ সালের তেলিহাটি ইউনিয়ন শাখা ছাত্রলীগের একজন সংক্রিয় সদস্য হিসেবে যুক্ত ছিলেন শহিদুজ্জামান সেলিম। এছাড়াও ইতিপূর্বে মিটিং মিছিলে অংশগ্রহণ করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন শহিদুজ্জামান সেলিম, এবং তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে করে প্রশ্নবিদ্ধ হচ্ছে আওয়ামী দোসর পালিয়ে যাওয়ার পরও কি করে তিনি প্রতিষ্ঠানের দাতা সদস্য হিসেবে প্রার্থীতা ঘোষণা করে কাগজ পত্র জমা দিয়েছেন।
গত ২৪ অক্টোবর মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা আক্তার দুইজন প্রার্থীর কাগজ উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। ওই কাগজে শহিদুজ্জামান সেলিম (ছাত্রলীগ নেতা) ও সাদিকুল ইসলাম (ছাত্রদল নেতা) এর নাম রয়েছে। ওই প্রতিষ্ঠানের অন্যতম দাতা মৃত শরাফত আলী মেম্বার এর পরিবারের আটজন সদস্যের সমন্বয়ে সাক্ষরিত কাগজে সাদিকুল ইসলাম কে সমর্থন করেছেন।
শহিদুজ্জামান সেলিমকে প্রার্থী হওয়ার জন্য তথাকথিত বিএনপির নামধারী কিছু ব্যক্তি জড়িয়ে থাকার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীরা বলেছেন, স্বৈরাচার আওয়ামীলীগের কোন ব্যক্তি কোনভাবেই অ্যাডহক কমিটিতে থাকতে পারবেন না। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারি বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পলাতক। অধিকাংশ সভাপতি ছিলেন আওয়ামী লীগের পদধারী এবং সাবেক আমলা ও দুর্নীতির সঙ্গে জড়িত। পরিচালনা পর্ষদের অনুপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। বেতন বিলে কে স্বাক্ষর করবেন, এ নিয়ে সৃষ্টি হয় জটিলতা।
সার্বিক বিবেচনায় গত ২০ আগস্ট দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার।
এসব বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন বলেন, আমার কাছে কেউ অভিযোগ কিংবা তদবির করেনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার





