অবৈধ ৭৫ বস্তা চা আটক করেছে কাস্টমস

পঞ্চগড়ে পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাঠানোর সময় ৭৫ বস্তা চা আটক করেছে কাস্টমস। আটক চায়ের প্রতিটি বস্তায় প্রায় ৫০ কেজি করে চা রয়েছে। বিপুল পরিমাণ এই চা রাজস্ব ফাঁকি দিয়ে রংপুর ও চট্টগ্রামে পাঠানো হচ্ছিল বলে দাবি করেছে কাস্টমস।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় জেলা শহরের রওশনাবাগ এলাকার এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস নামের প্রতিষ্ঠান থেকে চায়ের বস্তাগুলো আটক করা হয়। এর আগে সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ওই পাঁচ প্রতিষ্ঠানের কর্মীরা চায়ের বস্তাগুলো এই পার্সেল এন্ড কুরিয়ারে বুকিং করে।
আটক চায়ের বস্তার মধ্যে গ্রিন স্কাই টি হাউজের ৮ বস্তা, নাফিজ জান্নাত টি হাউজ ২০ বস্তা, সাদিয়া টি হাউজ ১৫ বস্তা, চৌধুরী এন্টারপ্রাইজের ৩০ বস্তা ও ধানসিঁড়ি ট্রেড ইন্টারন্যাশনালের ২ বস্তা চা রয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরেই জেলার পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কালোবাজারে চা লেনদেন করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলা শহরের রওশনাবাগ এলাকার এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস নামের প্রতিষ্ঠানে অভিযান চালায় কাস্টমস। এ সময় তারা পাঁচটি প্রতিষ্ঠানের ৭৫ বস্তা চায়ের কাগজে গড়মিল পায়। এমনকি এর মধ্যে ৫৪ টি বস্তার গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোন নাম ঠিকানা ছিলো না।
সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ওই পাঁচ প্রতিষ্ঠানের কর্মীরা চাগুলো ওই পার্সেল এন্ড কুরিয়ারে বুকিং করে। তবে অভিযানের সময় তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। পরে ৭৫ বস্তা চা আটক করে উত্তর বাংলা ট্রেড ইন্টারন্যাশনাল টি ওয়্যার হাউজে পাঠায় কাস্টমস। অভিযানে পঞ্চগড় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ইমরুল হোসেন পাটোয়ারী, চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেনসহ কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক বিকাশ চন্দ্র রায় বলেন, আমরা আমাদের নিয়ম অনুযায়ী চায়ের বস্তাগুলো বুকিং নিয়েছি। ৬ দশমিক ৩ এর যে মুসক চালান ও প্রাতিষ্ঠানিক চালান রয়েছে তা দেখে মালামাল বুকিং করেছি। চালান থাকায় এখানে কোনটা বৈধ-অবৈধ তা দেখার কোন সুযোগ নেই। এর মাঝে রাতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার লোকজন এসে মালামালগুলো যাচাই বাছাই করবে বলে জব্দ করেছে।
এ বিষয়ে পঞ্চগড় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ইমরুল হোসেন পাটোয়ারী বলেন, আমরা সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৭৫ বস্তা চা আটক করেছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন





