বাবাকে বাঁচাতে ইবি শিক্ষার্থীর আকুতি


প্রকাশিত: ০৩:৩৬ ১৫ নভেম্বর ২০২৪
দিনমজুর বাবার সন্তান মেধাবী শিক্ষার্থী সৈকত ইসলাম। পড়াশোনা করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের প্রথম বর্ষে। পাঁচ ভাই-বোনের পড়াশোনা ও আনুষঙ্গিক খরচসহ পরিবারের আয়ের একমাত্র উৎস তার বাবা। কিন্তু হঠাৎ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হতদরিদ্র পরিবারের আয় রোজগারের পথ বন্ধ হয়ে যায়।
জানা গেছে, গত ১৭ আগস্ট সৈকতের বাবা জাহিদুর রহমান (৬০) মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তার বাবা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
সৈকত জানান, দুর্ঘটনার পর গত ২০ আগস্ট ঢাকা মেডিকেল হাসপাতালে তার বাবার মাথায় অপারেশন করানো হয়। অপারেশনে তার বাবার মাথার একপাশের বন (খুলি) খুলে রাখা হয়। পরবর্তীতে বন (খুলি) পুনঃস্থাপন করা প্রয়োজন বলে জানান দায়িত্বরত চিকিৎসক। যার চিকিৎসার জন্য প্রয়োজন এক লাখ টাকা।
সৈকত আরও জানান, তার বাবার চিকিৎসার খরচ চালানোর মতো অর্থের যোগান দেওয়ার সামর্থ্য পরিবারের নেই। এখন পর্যন্ত সকল চিকিৎসার খরচ ঋণের মাধ্যমে বহন করা হচ্ছে। এতে চরম আর্থিক সংকটে পড়ে তার পরিবার। খরচ সামলাতে না পেরে ৮ দিন ঢাকা মেডিকেলে থেকে রিলিজ নিয়ে পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল ভর্তি করানো হয়।
সৈকত চলমান পরিস্থিতি নিয়ে বলেন, গত তিন মাস ধরে বাবা স্বাভাবিক মানুষের মতো আচরণ করতে পারে না। আগামী সোমবার ( ১৮ নভেম্বর) বাবাকে হাসপাতাল নিয়ে যাবো। অসুস্থতার উন্নতি সাপেক্ষে বাবার মাথার খুলি পুনঃস্থাপন করতে পারে চিকিৎসক। অন্যথায় ঢাকা মেডিকেলে চিকিৎসা করাতে হবে।'
এসময় তার বাবার জীবন বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সমাজের বিত্তবানদের দারস্থ হয়েছেন সৈকতের পরিবার। সকলকে পাশে দাঁড়ানোর আকুতি জানান তিনি।
সাহায্য পাঠানোর মাধ্যম
সৈকত ইসলাম: ০১৭৭২৮৬২৯০৩ (বিকাশ/নগদ)
সোনালী ব্যাংক,
নাম: মো: সৈকত ইসলাম
সঞ্চয়ী হিসাব নং: ০৬০২৩০১০১০৩৩৮
শাখা কোড ০৬০২৩
আজিজুল হক কলেজ শাখা,বগুড়া।
বিজ্ঞাপন
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী