তারকা খেলোয়াড়দের ব্লু ব্যাজ দেওয়ার আশ্বাস ইবি ভিসির


প্রকাশিত: ০৬:২০ ৩ নভেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্র আরও সম্প্রসারণ হবে, আরও আধুনিক মানে উন্নীত করা হবে ক্রীড়ার প্রতিটি ক্ষেত্র। এখান থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড়-ক্রীড়াবিদ তৈরি হবে একদিন। তারকা খেলোয়াড়দের ব্লু ব্যাজ দেওয়া হয় তা চালু করার চেষ্টা করবো।
রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের আয়োজনে আন্ত:বিভাগ ও আন্ত:হল ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২০২৪ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, 'ক্রীড়াক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে। এখানকার খোলোয়াড়দের অর্জনের ইতিহাস অত্যন্ত মজবুত। তারা দেশে-বিদেশে তাদের প্রতিভার স্বাক্ষর যেমন রেখে চলেছে। তেমনি তাদের অর্জনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় আলোকিত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই সেক্টরের সঙ্গে জড়িত সবাইকে আরও গতিশীল নেতৃত্ব প্রদান করে যেতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সহযোগিতা করে যাবো।'
আন্ত:বিভাগ ও আন্ত:হল ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২০২৪-এর আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ প্রমুখ।
বিজ্ঞাপন
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী