অর্থের অভাবে মাকে বিশ্বকাপের মঞ্চে আনতে না পেরে কাঁদলেন ভোজিনহা


প্রকাশিত: ০৩:২৮ ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে অভিষেকেই ইতিহাস গড়েছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে দলের নায়ক হয়ে উঠলেও ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। চোখের জলে ভেঙে পড়েন এই গোলরক্ষক।
ভোজিনহার কান্নার পেছনে ছিল এক কষ্টের গল্প। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজের সাফল্যের মুহূর্তে পাশে ছিলেন না তার মা। অর্থের অভাব ও ভিসা জটিলতার কারণে মাকে সঙ্গে আনতে পারেননি তিনি।
ম্যাচ শেষে ভোজিনহা বলেন, “ম্যাচের পর আমি কেঁদেছিলাম। কারণ ছোটবেলায় আমি আমার দাদা-দাদির কাছে বড় হয়েছি। কিন্তু তারা আজ এখানে থাকতে পারেননি। কয়েক বছর আগে তারা মারা গেছেন। আমার মাও এখানে থাকতে পারেননি—ভিসা জটিলতা এবং এর জন্য প্রয়োজনীয় অর্থের কারণে।”
তিনি আরও বলেন, “আমরা সময়মতো সবকিছু সম্পন্ন করতে পারিনি।”
স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ভোজিনহা কেপ ভার্দের ইতিহাসের অংশ হয়ে গেছেন। পুরো ম্যাচে একের পর এক আক্রমণ ঠেকিয়ে তিনি দলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন।
তার পারফরম্যান্স ও আবেগ ফুটবল বিশ্বের মানুষের মন ছুঁয়ে গেছে। বিবিসির বিশ্লেষক ও সাবেক স্কটিশ ফুটবলার প্যাট নেভিন বলেন, “পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন ভোজিনহা। ৪০ বছর বয়সে দাঁড়িয়ে তিনি যা দেখিয়েছেন, তা অবিশ্বাস্য।”
সাবেক ইংলিশ ডিফেন্ডার লি ডিক্সনও ভোজিনহার কান্নায় আবেগাপ্লুত হন। তিনি বলেন, “আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই পয়েন্ট কেপ ভার্দের প্রাপ্য ছিল। আজকের রাতটা শুধু তাদের।”
স্পেনকে রুখে দিয়ে ভোজিনহা শুধু মাঠের নায়কই হননি, তার সংগ্রাম ও আবেগের গল্পও বিশ্বকাপের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




