বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন জিনেদিন জিদানের ছেলে লুকা


প্রকাশিত: ০২:০৯ ১ জুন ২০২৬
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আলজেরিয়া। দলটিতে জায়গা পেয়েছেন ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান-এর ছেলে লুকা জিদান। সর্বশেষ দুই বিশ্বকাপে অংশ নিতে না পারলেও এবার নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছে আলজেরিয়া।
দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রিয়াদ মাহরেজ। বর্তমানে তিনি আলজেরিয়ার অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় এবং দলের আক্রমণভাগের প্রধান ভরসা।
স্প্যানিশ ক্লাব গ্রানাদা সিএফ-এর গোলরক্ষক লুকা জিদান তিন গোলরক্ষকের একজন হিসেবে দলে জায়গা পেয়েছেন। যদিও তার জন্ম ফ্রান্সে, তবে দাদা-দাদির সূত্রে তিনি আলজেরিয়ার নাগরিকত্বের যোগ্যতা অর্জন করেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলার পর গত বছর থেকে তিনি আলজেরিয়ার প্রতিনিধিত্ব করছেন।
কোচ ভ্লাদিমির পেটকোভিচ-এর ঘোষিত দলে ফিরেছেন মিডফিল্ডার নাবিল বেনতালেব। এছাড়া চোট কাটিয়ে আবারও দলে সুযোগ পেয়েছেন হুসেম আউয়ার এবং আমিন গুইরি।
বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং জর্ডান। আগামী ১৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আলজেরিয়া।
ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন ওসামা বেনবোট, মেলভিন মার্সতিল ও লুকা জিদান। ডিফেন্সে আছেন আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি ও মোহামেদ আমিন তুগাই। মিডফিল্ডে রয়েছেন হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিতরাউই ও রামিল জেরুকি। আর আক্রমণভাগে থাকছেন রিয়াদ মাহরেজ, মোহামেদ আমিন আমোরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেদিস, আমিন গুইরি ও আনিস হাজ মুসা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




