জুলাই নিয়ে শাওনের মন্তব্যে রাশেদ খাঁনের কঠোর প্রতিক্রিয়া


প্রকাশিত: ০১:০৫ ৩ জুলাই ২০২৬
জুলাই প্রসঙ্গে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তার দাবি, জুলাইকে নিয়ে এমন মন্তব্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধের সঙ্গে তুলনীয়।
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি বলেন, জুলাইয়ের রক্ত ও ত্যাগকে যারা সম্মান করতে পারে না, অথচ শেখ হাসিনার প্রতি সহানুভূতি দেখায়, তাদের শেখ হাসিনার কাছেই থাকা উচিত।
রাশেদ খাঁন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যেতে পারে। তবে সেই সমালোচনার নামে জুলাই আন্দোলন বা এর অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তার মতে, জুলাই কোনো ব্যক্তি, দল বা সরকারের একক বিষয় নয়। এটি জনগণের সম্মিলিত অর্জন। তাই জুলাই নিয়ে কেউ একক মালিকানা দাবি করতে পারে না, আবার এটিকে অপমান করার সুযোগও নেই।
তিনি আরও মন্তব্য করেন, বাংলাদেশের মাটিতে থেকে জুলাইয়ের ত্যাগ নিয়ে অবমাননাকর বক্তব্য সহ্য করা হবে না।
এর আগে জুলাই প্রসঙ্গে মেহের আফরোজ শাওনের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটেই রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




