বাংলাদেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় বিএনপির বিকল্প নেই: শামা ওবায়েদ


প্রকাশিত: ০২:১১ ৩১ মে ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা, স্বার্থ এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপির বিকল্প নেই। তিনি দাবি করেন, বাংলাদেশ একমাত্র বিএনপি সরকারের হাতেই নিরাপদ থাকে এবং এই দলই জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করে।
শনিবার (৩০ মে) ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকেই একটি শক্তিশালী ও সার্বভৌম বাংলাদেশ গঠনের বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্র করে আসছে এবং সেই অপচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। তিনি নেতাকর্মীদের এসব ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, গত ১৭ বছরে দেশের জনগণ নানা ধরনের নির্যাতন, দুর্নীতি ও চাঁদাবাজির শিকার হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটলেও তাদের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে। বর্তমান সরকারের সফলতা ব্যাহত করতে বিভিন্ন মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন। কৃষি, শিল্প, রেমিট্যান্স, খাল খনন কর্মসূচি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তিনি দেশকে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিয়েছিলেন। তার আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, দেশের যুবসমাজ, শিক্ষার্থী ও নারীদের ক্ষমতায়নের স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ জিয়া। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




