সাভার থানা কৃষকদলের আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক আবু সাইদ ও সদস্য সচিব রবিন হোসেন


প্রকাশিত: ০৯:৪৭ ১৭ ফেব্রুয়ারী ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-এর ঢাকা জেলা আওতাধীন সাভার থানা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৮ অক্টোবর ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক হাজী মোঃ জুয়েল মোল্লা এবং সদস্য সচিব মোঃ আবু হানিফ মিয়া-এর স্বাক্ষরে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু সাইদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ হাজী শহিদুল ইসলামকে। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোঃ জহিরুল ইসলাম, এমদাদুল হক মিলন, মোঃ সানাল, মোঃ সুমন রানা, মোঃ সুজন ও মোঃ শরিফুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রবিন হোসেন।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ আমিনুল ইসলাম মুশফিক, মোঃ আমির হোসেন, মোঃ সোহেল ও মোঃ হামিদুর রহমান সিজার।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন এ কমিটির মাধ্যমে সাভার উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। বিশেষ করে কৃষকদের অধিকার রক্ষা, মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তার এবং কৃষকবান্ধব কর্মসূচি বাস্তবায়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে সদস্য সচিব মোঃ রবিন হোসেন জানান, গত বছরের অক্টোবরেই কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তারা অনুমোদনের কাগজ হাতে পেয়েছেন এবং শিগগিরই পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নামবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি




