কালিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত


প্রকাশিত: ০৫:১৮ ১০ ফেব্রুয়ারী ২০২৬
নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের পক্ষে কালিয়ায় নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত এ মিছিলটি দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মুন্সি আব্দুস সালাম ডিগ্রি কলেজ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কালিয়া উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কালিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ রক্ষার নির্বাচন এবং ১৮ কোটি মানুষের মুক্তির নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে মানবিক রাষ্ট্র ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশে জনমত গড়ে উঠছে। বিজয় অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান তিনি।
ওবায়দুল্লাহ কায়সার বলেন, ভোটের দিন পর্যন্ত সবাইকে সাহস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে এবং কোনো ধরনের চাপ বা ভয়ভীতি উপেক্ষা করে বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা ছাবেদ মণ্ডল, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, নড়াইল জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তাজ মোহাম্মদসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




