বিমানবন্দরে মির্জা ফখরুলের ঘোষণা: “গণতন্ত্র উত্তরণের এই প্রক্রিয়ায় বিশ্ব আমাদের পাশে রয়েছে”


প্রকাশিত: ০৬:০০ ৪ অক্টোবর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় সারা বিশ্বের সমর্থন রয়েছে। তিনি দাবি করেন, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র সফর শেষে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের বার্তা একটাই—আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা প্রস্তুতি নেব। গণতন্ত্র উত্তরণের এই প্রক্রিয়ায় বিশ্ব আমাদের পাশে রয়েছে।”
জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সবার সঙ্গেই আলাপ হয়েছে। স্বাভাবিকভাবেই যাঁরা সেখানে ছিলেন, তাঁদের সঙ্গেও আলোচনা হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়েছিলাম। আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। বাংলাদেশের কথা বিশ্বের সামনে তুলে ধরতে পেরেছি। পাশাপাশি অধিবেশনের বাইরের সভাগুলোও দেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ইতিবাচক হয়েছে।”
নিউইয়র্কে বিমানবন্দরে হেনস্তার ঘটনার প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, “আমরা এগুলোকে বড় করে দেখি না। এটা আওয়ামী লীগের একটি কালচার, তারা এ ধরনের ঘটনা তৈরি করে।”
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে যান। তাঁর সফরসঙ্গী ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ আরও কয়েকজন রাজনৈতিক নেতা। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফিরলেও ফখরুল দলীয় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে একদিন পর দেশে ফেরেন।
প্রধান উপদেষ্টার প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ, গ্রেপ্তার বারের তরুণীও
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




