৩ নদীর ১১ বাঁধ ভেঙে ফেনীর ৭০ গ্রাম প্লাবিত, ফুলগাজী ও পরশুরামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:০৫ ২১ আগস্ট ২০২৪
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সিলোনীয়া, মুহুরী এবং কহুয়া নদীর ১১টি ভাঙা বাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) পরশুরামের দক্ষিণ শালধর, ফুলগাজীর দৌলতপুর, নিলক্ষী, কিসমত ঘনিয়ামোড়াসহ বেশ কয়েকটি এলাকার ১১টি ভাঙা বাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করলে দুই উপজেলার মোট ৭০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে তলিয়ে যায়।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান, পরশুরাম উপজেলার দক্ষিণ শালধর গ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের ফলে ১৪শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিনি জানান, প্রশাসনের নির্দেশে পানিবন্দী এলাকার জনগণের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া জানান, উপজেলার বেশ কয়েকটি স্থানে ভাঙা বেড়িবাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে।
এছাড়া ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী অংশে পানি উঠায় বাজারের নিম্নাঞ্চলসহ বেশকিছু দোকানপাট তলিয়ে যাওয়ায় দোকান মালিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।
ফেনী-পরশুরাম সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় সোমবার রাত ১১ টার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
ফুলগাজী ও পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ জানান, গত ৭ দিনের একটানা বৃষ্টির কারণে ভারত উজান থেকে নেমে আসা পানি মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পুরনো ভাঙা বাঁধ দিয়ে ভিতরে প্রবেশ করার কারণে বন্যা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




