বঙ্গবন্ধুর শোক দিবসকে প্রতিহত করে ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বর


প্রকাশিত: ০১:৩৬ ১৫ আগস্ট ২০২৪
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা।
‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী।
বৃহস্পতিবার (আগস্ট ১৫) ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বর, রাফা প্লাজাসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্র-জনতা অবস্থান নেয়।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন।
এছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়।
ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থানকারী আন্দোলনকারীদের শেখ হাসিনা এবং সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সাম্প্রতিক আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন এবং শেখ হাসিনার বিচার দাবি করছেন তারা।
এদিকে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দকে ধানমন্ডি ৩২ নম্বরে দেখা যায়নি। তবে দুই-এক জন নেতাকর্মী কালো পোশাকে আসলে তাদের ধাওয়া করতে দেখা যায় ছাত্রদের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




