জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে এসে আটক ৪, জাল পরীক্ষার্থী দিয়ে ভাইভা দেওয়ার অভিযোগ


প্রকাশিত: ১২:০৫ ২০ জুলাই ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়ার পর যোগদান করতে এসে চারজন প্রার্থী আটক হয়েছেন। মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাদের বর্তমান চেহারার মিল না পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অন্য ব্যক্তির মাধ্যমে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আটক ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।
জানা গেছে, মৌখিক পরীক্ষার সময় প্রত্যেক প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি সংরক্ষণ করা হয়েছিল। পরে নিয়োগ প্রক্রিয়া শেষে অফিস সহায়ক পদে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবং ৬ জুলাই তাদের নিয়োগপত্র দেওয়া হয়।
নিয়োগপত্র অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের ১৯ জুলাই সকাল ১০টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (প্রশাসন অধিশাখা) কাছে যোগদানপত্র জমা দেওয়ার কথা ছিল।
নির্ধারিত সময়ে চারজন প্রার্থী যোগদান করতে গেলে কর্মকর্তারা মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাদের চেহারার অমিল দেখতে পান। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই চারজনের হয়ে অন্য ব্যক্তিরা মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে তারা লিখিত বক্তব্য দিয়ে বিষয়টি স্বীকার করেন।
এজাহারের তথ্য অনুযায়ী, মো. আ. আলিমের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৪ জুন। মো. আলী হায়দার ও মো. রাসেল রানা লিটনের পরীক্ষা হয় ২৫ জুন এবং মো. মাসুদ ফকিরের পরীক্ষা হয় ২৮ জুন। চারজনের পরীক্ষার সময়ই ছিল দুপুর ২টা।
এর আগে গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয় সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন।
অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৯ জুন। পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৩১৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ১০৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




