দেশজুড়ে শুরু হলো ৭ম ব্যাচের সরকারি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ


প্রকাশিত: ০২:২৮ ১ জুলাই ২০২৬
দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলায় একযোগে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল অর্থনীতির চাহিদা পূরণে দক্ষ জনশক্তি গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এবারের ব্যাচে দেশের ৪ হাজার ৮০০ তরুণ-তরুণী কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, বেসিক ইংরেজি, সফট স্কিল এবং ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। তাঁর মতে, এই উদ্যোগ আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রায় ৩৭৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে মোট ৩৬ হাজার শিক্ষিত যুব-যুবীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ছয়টি ব্যাচে ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ বিভিন্ন দেশি-বিদেশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছেন এবং এখন পর্যন্ত তাদের সম্মিলিত আয় ৩৪ কোটি ৪৯ লাখ টাকারও বেশি।
৭ম ব্যাচের প্রশিক্ষণ চলবে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে। পাশাপাশি যাতায়াত ভাতা, খাবার ও প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণও সরবরাহ করা হচ্ছে। নিয়মিত তদারকির মাধ্যমে প্রশিক্ষণের মান নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




