ভারতের আটক শিবির থেকে ৯১ বাংলাদেশি জেলে ফিরিয়ে আনল সরকার


প্রকাশিত: ০৬:১৬ ৭ জুন ২০২৬
সরকারের কূটনৈতিক উদ্যোগে ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবী দেশে ফিরেছেন। রোববার (৭ জুন) বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন মৎস্যজীবী এবং বাংলাদেশের মালিকানাধীন চারটি মাছ ধরার নৌকা গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে ভারতে আটকে থাকার পর তারা নিজ দেশে ফিরতে সক্ষম হয়েছেন।
মন্ত্রণালয় জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের ক্ষেত্রে সরকার সবসময় প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে থাকে। এই প্রত্যাবাসনও দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হয়েছে।
এ কার্যক্রম সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহণ মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। সরকারের এই উদ্যোগে দীর্ঘ অপেক্ষার পর পরিবার-পরিজনের কাছে ফিরতে পেরেছেন ৯১ জন জেলে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




