হটস্পট ৩০ উপজেলায় কমছে হাম সংক্রমণ, টিকাদানে মিলছে ইতিবাচক ফল


প্রকাশিত: ১১:৫৪ ১৭ মে ২০২৬
দেশজুড়ে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের বিশেষ টিকাদান কর্মসূচির ইতিবাচক প্রভাব দেখা দিতে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় ইতোমধ্যে হাম আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বেশিরভাগ এলাকাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা দুই অঙ্কের নিচে নেমে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ৫ এপ্রিল থেকে ৫ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নিয়ে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়। এর পর থেকেই সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে নতুন আক্রান্তের হার দ্রুত কমতে শুরু করে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, হটস্পট হিসেবে চিহ্নিত উপজেলাগুলোতে বর্তমানে হাম রোগী প্রায় নেই বললেই চলে। তার দাবি, সারাদেশে হাম পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. চিরঞ্জিত দাস বলেন, টিকার কার্যকারিতা দৃশ্যমান হতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। বিশ্লেষণে দেখা গেছে, ১৭ এপ্রিলের পর থেকে আক্রান্তের সংখ্যা স্পষ্টভাবে কমতে শুরু করেছে, যা টিকাদান কার্যক্রমের সফলতার প্রমাণ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, টিকার পূর্ণ সুফল পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে, কারণ শরীরে রোগপ্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হতে সময় প্রয়োজন হয়।
জেলার পরিস্থিতিও উন্নতির দিকে। চাঁপাইনবাবগঞ্জে যেখানে একসময় প্রতিদিন প্রায় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হতো, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে ৮ থেকে ১০ জনে। একই ধরনের উন্নতি দেখা যাচ্ছে নাটোর ও পাবনাতেও।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদান কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও সংক্রমণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




