দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনল ইউএস-বাংলা


প্রকাশিত: ০৫:৪২ ৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স উদ্যোগ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর দুবাইয়ে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিসহ শতাধিক যাত্রীকেও বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয়েছে।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হলে ক্রু সদস্যরা দুবাই-এ আটকা পড়েন। প্রায় পাঁচ দিন ধরে তারা অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছিলেন। এ সময় তাদের পরিবার-পরিজনও চরম উদ্বেগে দিন কাটাচ্ছিলেন।
পরিস্থিতি বিবেচনায় একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ উদ্যোগ নেয়। দুবাই এয়ারপোর্ট অথরিটি-র অনুমতি নিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ মার্চ) একটি বিশেষ ফ্লাইটে মোট ৩৭৮ জন যাত্রী নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন। পরিকল্পনা অনুযায়ী আরেকটি বিশেষ ফ্লাইট শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিশেষ এই ফ্লাইটগুলো পরিচালনা করা হচ্ছে ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস A330-300 উড়োজাহাজ দিয়ে।
এই উদ্যোগের ফলে দুবাইয়ে আটকে থাকা ক্রু ও যাত্রীরা নিরাপদে দেশে ফিরতে পেরেছেন এবং তাদের পরিবারগুলোর উদ্বেগও অনেকটাই কমেছে।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন হামলায় ‘কঠোর জবাব’ দেবে ইরান
- ইরানকে ঘিরে মার্কিন অবরোধ দীর্ঘায়নের আভাস, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
- পারমাণবিক নিরস্ত্রীকরণে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের
- দুই মাস পর হরমুজে এলএনজি ট্যাংকার চলাচল, স্বস্তির আভাস জ্বালানি বাজারে
- রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
- রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে বাংলাদেশ
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ১০ ড্রোন ভূপাতিত, কারা হামলার পেছনে?





