নির্বাচন কবে হবে জানলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব


প্রকাশিত: ০৩:৫১ ৩১ অক্টোবর ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণভোট সংক্রান্ত যে কোনো ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, তবে নির্বাচন নির্ধারিত সময়ের আগে হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
শফিকুল আলম আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত প্রকাশ করছে, আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যে সিদ্ধান্ত সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন।”
তিনি নারীর অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, “স্বৈরাচারের পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই; সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।”
প্রেস সচিব আরও জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



