রাজবাড়ীর শিবরামপুর গ্রাম এখন অতিথি পাখির অভয়ারণ্য


প্রকাশিত: ০২:৪২ ২৮ অক্টোবর ২০২৫
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের শিবরামপুর গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছে কয়েক হাজার অতিথি পাখি। পাখির কিচিরমিচিরে মুখরিত হয়ে উঠেছে পুরো গ্রাম। এই পাখির আগমনে গ্রামীণ পরিবেশে যোগ হয়েছে নতুন রূপ ও প্রাণচাঞ্চল্য। প্রতিদিনই পাখি দেখতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বানিবহ বাজার থেকে কিছুটা পশ্চিমে করবাড়ি এলাকায় এই দৃশ্য। পাকা রাস্তা থেকে কাঁচা মেঠোপথে বাড়িতে ঢুকতেই পুকুর ও গাছগাছালি ঘেরা এক মনোরম পরিবেশ। সেসব বড় বড় গাছে বাসা বেঁধেছে শত শত পরিযায়ী পাখি। আকাশে উড়ে বেড়াচ্ছে দল বেঁধে। কেউ বাসায় ফিরে আসছে, কেউ আবার উড়ে যাচ্ছে দূরে।
গাছে গাছে দেখা গেছে সাদা শামুকভাঙা পাখি ও পানকৌড়ি। পুকুরপাড়ে ছড়িয়ে আছে ডিমের খোসা ও কয়েকটি মৃত ছানাও।
করবাড়ির সদস্য আকাশ কর জানান, “গত বছর কিছু পাখি এসেছিল, কিন্তু বেশিদিন থাকেনি। এবার সংখ্যা অনেক বেশি। সকাল ও বিকেলে ওদের ডাকেই ঘুম ভাঙে। দিনের বেলায় কিচিরমিচিরে পুরো বাড়ি সরগরম থাকে। অনেক সময় ঝড়–বৃষ্টিতে বাচ্চা পড়ে মারা যায়, তবুও আমরা চাই ওরা এখানে থাকুক।”
বাড়ির আরেক সদস্য মৌসুমি আক্তার বলেন, “আমাদের বাড়ির প্রায় সব গাছেই এখন পাখির বাসা। কখনো মাথার ওপর দিয়ে ওরা উড়ে যায়, মল ফেলেও দেয়, তবুও ওদের উড়তে দেখলে মন ভরে যায়। এখন মনে হয়, ওরা আমাদের পরিবারেরই সদস্য।”
তিনি আরও বলেন, “অনেকে পাখি শিকার করতে আসে, আমরা তাদের বাধা দিই। তবুও কেউ কেউ লুকিয়ে গাছে উঠে শিকার করে। এটা খুবই কষ্টদায়ক।”
রাজবাড়ী জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহমেদ বলেন, “এই পরিযায়ী পাখিগুলো মূলত শীতপ্রধান দেশ থেকে আশ্রয় ও খাদ্যের খোঁজে আসে। এদের উপস্থিতিতে স্থানীয় জীববৈচিত্র্য বৃদ্ধি পায় এবং পরিবেশে ভারসাম্য বজায় থাকে। আমাদের সবারই উচিত এই পাখিদের সুরক্ষা দেওয়া ও আশ্রয় নিশ্চিত করা।”
রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাখিগুলো যেন কোনোভাবে বিরক্ত না হয়, সে জন্য বন বিভাগ তদারকি করছে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন বিকেলে আমাদের একজন কর্মকর্তা সেখানে অবস্থান করছেন।”
প্রকৃতির এমন সৌন্দর্য ও পাখির উপস্থিতি স্থানীয়দের মনে আনন্দের সঞ্চার করেছে। অনেকেই বলছেন, “শিবরামপুর এখন যেন এক অনন্য পাখির রাজ্য।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার
- সাফারি পার্কে দুই হাতির মৃত্যু, এরপরই ‘সম্রাট-নিহারকলি’কে ফেরত
- সাধারণ বাসকে স্লিপার কোচ করায় জরিমানা ২ লাখ ১০ হাজার টাকা
- জাহ্নবীর ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, আদালতের নির্দেশে সরছে ৫৫২ লিংক
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- ছয় মাসে একটি কথাও রাখতে পারেনি সরকার: মাহমুদুর রহমান মান্না
- ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ




