দেশের বিভিন্ন স্থানে পরপর আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে: রুহুল কবির রিজভী


প্রকাশিত: ০৭:০০ ২০ অক্টোবর ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশের বিভিন্ন স্থানে ঘটতে থাকা পরপর আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেছেন। রবিবার নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
রিজভী বলেন, “এত বড় অগ্নিকাণ্ড কীভাবে সম্ভব? ফায়ার সার্ভিসের গাড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে রেখেছে— এটা কি শুধুই প্রশাসনিক জটিলতা, নাকি এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত কোনো ষড়যন্ত্র রয়েছে?” তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রামের একটি লঞ্চে আগুন লেগেছে এবং একের পর এক আগুনের ঘটনা কাকতালীয় নয়; এটি জাতিকে গভীরভাবে ভাবিয়ে তুলছে।
তিনি সরকারের নির্বাচনের প্রস্তুতিকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে উল্লেখ করে বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন ব্যাহত করার উদ্দেশ্য থাকতে পারে। রিজভী ভারতের হস্তক্ষেপের কথাও উল্লেখ করে বলেন, তারা বাংলাদেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চায় না এবং সবসময় বর্তমান সরকারের পাশে থেকেছে।
রিজভী বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনার প্রতিশ্রুতি দেন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




