মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ প্রাণহানি: তারেক রহমানের শোক


প্রকাশিত: ০৬:১৪ ১৫ অক্টোবর ২০২৫
মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা জানিয়েছেন।
তারেক রহমান পোস্টে উল্লেখ করেছেন, বারবার এমন হৃদয়বিদারক দুর্ঘটনা আমাদের জন্য গভীর দুঃখ এবং প্রশ্ন রেখে যায়। তিনি বলেছেন, “আমাদের অবশ্যই কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নিয়ম মেনে কারখানা পরিচালনার প্রতি জোর দিতে হবে, যেন আর কারও প্রাণহানি না ঘটে।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এবং স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করে তদন্ত করতে হবে এবং যারা দায়ী তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এই ঘটনায় সামাজিক ও নৈতিক দায়িত্বে দৃষ্টান্ত স্থাপন করতে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন অতি জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




