দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত রেজাউল করিম, ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট


প্রকাশিত: ০৫:৩৯ ১৩ অক্টোবর ২০২৫
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে দুর্নীতি ও গাড়িকাণ্ডে নাম আসায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়, যা সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে কার্যকর করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৯ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, “বর্তমানে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে **বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।”
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, “তার বিরুদ্ধে আনীত অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাকে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা-২০১৭ এর বিধি ১১ অনুযায়ী বরখাস্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
এর আগে, গত বছরের ২৫ সেপ্টেম্বর, একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে রেজাউল করিমের বিরুদ্ধে গাড়িকাণ্ড ও দুর্নীতির অভিযোগ। প্রতিবেদনে বলা হয়, তিনি এক আসামির আলামতের গাড়ি ডিবি হেফাজত থেকে নিয়ে ব্যবহার করেছেন। এছাড়া, আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাচলে সাড়ে ৭ কাঠা প্লট নেয়ার তথ্যও প্রকাশিত হয়েছিল, যেখানে হাইকোর্টের বিচারপতিরা সাধারণত ৫ কাঠা প্লট পান।
অভিযোগ অনুসারে, মামলায় সুবিধা নিয়ে তিনি নর্দান ইউনিভার্সিটির পাশে ৫ কাঠা রেডিমেড প্লট নিয়েছেন। ঢাকার সিএমএম কোর্টের বিচারক থাকা অবস্থায় চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন তলা বাড়ি নির্মাণ করেছেন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সাময়িক বরখাস্ত বিচারকের আচরণ ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রেজাউল করিমের বিরুদ্ধে যে মামলা চলছে, তার ফলাফল ভবিষ্যতে বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



