ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেবা দিতে দেরি, রোগীর স্বজনদের হামলায় নার্সের মাথা ফাটল


প্রকাশিত: ০১:৩১ ১৬ আগস্ট ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিতে বিলম্বের অভিযোগে দায়িত্বরত এক নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন রোগীর স্বজনরা। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত নার্স সেলিনা সুলতানাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাথায় সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা জরিনা বেগম শ্বাসকষ্টজনিত সমস্যায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুরে দায়িত্বে থাকা নার্স সেলিনা একজন রোগীকে সেবা দেওয়ার পর জরিনাকে ইনজেকশন দিতে গেলে সেবা পেতে দেরি হচ্ছে—এমন অভিযোগে রোগী ও তার ছেলে রায়হান (২৪) তর্কে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে রায়হান ও আরও কয়েকজন স্বজন নার্স সেলিনার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন এবং মাথা ফাটিয়ে দেন। এ সময় হাসপাতালের প্রায় ৫০ হাজার টাকার সরঞ্জামও ভাঙচুর করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তামিম রায়হান বলেন, “দায়িত্বরত নার্স একজন রোগীকে সেবা দেওয়ার পরই জরিনাকে ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এতেই রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।”
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ থানায় মামলা করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, “হাসপাতালের আরএমও বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।”
এ বিষয়ে রোগী জরিনা বেগম বা তার স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন হামলায় ‘কঠোর জবাব’ দেবে ইরান
- ইরানকে ঘিরে মার্কিন অবরোধ দীর্ঘায়নের আভাস, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
- পারমাণবিক নিরস্ত্রীকরণে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের
- দুই মাস পর হরমুজে এলএনজি ট্যাংকার চলাচল, স্বস্তির আভাস জ্বালানি বাজারে
- রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
- রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে বাংলাদেশ
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ১০ ড্রোন ভূপাতিত, কারা হামলার পেছনে?





