মাইলস্টোন ট্রাজেডি: বার্ন ইউনিটে চিকিৎসা শুরু করেছে চীনা বিশেষজ্ঞদল


প্রকাশিত: ০৪:৩৪ ২৫ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাসেবা শুরু করেছে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসকদল।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় দলটি ইনস্টিটিউটে পৌঁছে আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শুরু করে। বর্তমানে সেখানে ৪২ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। চীনা দলটি সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয়ে চিকিৎসা দিচ্ছেন এবং আহতদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
এ ঘটনায় হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিমানবাহিনী যৌথভাবে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় নজরদারি করছে।
বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে রক্ত বা চামড়া (স্কিন) দানকারীর প্রয়োজন নেই এবং সরকারই আহতদের চিকিৎসা ব্যয়ের পুরোটা বহন করবে।
চীনা চিকিৎসক দলটি বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।
চীনা দূতাবাস জানিয়েছে, চিকিৎসক দলটি এসেছে হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে এবং তারা এই সহায়তা প্রদান করছে মানবিক সহযোগিতার অংশ হিসেবে।
এই ঘটনায় সারাদেশে গভীর শোক এবং উদ্বেগের ছায়া নেমে এসেছে। আহতদের সুস্থতার জন্য দেশজুড়ে চলছে দোয়া-মাহফিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, এখন দৃশ্যমান ফলাফলের সময়: শিক্ষামন্ত্রী
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- ঢাকার মঞ্চে আজ পারফর্ম করবেন আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী




