চিকিৎসা শেষে দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া


প্রকাশিত: ১১:০৫ ৬ মে ২০২৫
দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (০৬ মে) দেশের মাটিতে ফিরলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে গতকাল সোমবার (০৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার অ্যাম্বুলেন্সটি। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান, চিকিৎসকসহ মেডিকেল বোর্ডের ৯ জন সদস্য।
বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা। সকাল থেকেই দলের হাজারো নেতাকর্মী বিমানবন্দর এলাকায় জড়ো হন সাবেক এই প্রধানমন্ত্রীর আগমনের খবরে।
বিমানবন্দর ত্যাগের পর খালেদা জিয়া গুলশানের বাসভবন 'ফিরোজা'র উদ্দেশে রওনা হন। সেখানে তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
বিএনপি সূত্র জানায়, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন ৮ জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। প্রায় ১৭ দিন সেখানে চিকিৎসা শেষে ছেলের বাসায় অবস্থান করেন এবং সেখানেই তার চিকিৎসা কার্যক্রম চলতে থাকে।
গতকাল বিএনপির এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, লন্ডনে তার বিশ্রাম ও নিয়মিত চিকিৎসার ফলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে দেশে ফিরে চিকিৎসার এই ধারা অব্যাহত থাকবে।
এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্পষ্টভাবেই দেখা গেছে আবেগ ও প্রত্যাশার জোয়ার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



