বাইরে থেকে উপাচার্য আসলে জবির গেটে ঝুলবে তালা


প্রকাশিত: ০৪:৪২ ২৭ আগস্ট ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাইরে থেকে যদি উপাচার্য নিয়োগ দেওয়া হয় তবে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভের পর এমন হুমকি দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমাদের এখানে বিগত দিনে যত উপাচার্য এসেছেন তারা শুধু নিজেদের রুটিন দায়িত্বই পালন করে গেছেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানের দিকে তাদের কোনো নজর থাকে না। বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করতেই বছরের পর বছর লেগে যেত পূর্বের উপাচার্যদের। পরবর্তীতে সমস্যা সমাধানের নাম করে কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে চলে গেছেন।
বিক্ষোভ শেষে শিক্ষার্থী ফরাজি মাসুম বিল্লাহ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য অনেক যোগ্য শিক্ষক আমাদের রয়েছে। সেসব যোগ্য শিক্ষকদের মধ্য হতে যারা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ছিলেন তাদেরকেই আমাদের উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। আমাদের এই এক দফা দাবি না মেনে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি আমাদের উপাচার্য হিসেবে নিয়োগ পায় তাহলে আমরা তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেবো না। তিনি যাতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারেন সেজন্য গেটে শুধু তালাই দিবো না সেই তালায় সুপার গ্লু লাগিয়ে দেবে ছাত্রসমাজ।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বি এম তানজিল আহমেদ বলেন, আমরা কোনো অতিথি পাখিকে আমাদের উপাচার্য হিসেবে দেখতে চাই না। আমাদের উপাচার্য হিসেবে যাকে নিয়োগ দেওয়া হবে তাকে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো ছাত্রসমাজের আন্দোলনে যারা বিরোধিতা করেছে সেসব শিক্ষকদের উপাচার্য হওয়ার শত যোগ্যতা থাকলেও তাকে উপাচার্য নিয়োগ দেওয়া যাবে না। উপাচার্য শুধু তারাই হবেন যারা ছাত্রসমাজের আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




