ধর্ম, জাতি বা বর্ণ ছাড়িয়ে কোরআনের বিশ্বজনীন বার্তা


প্রকাশিত: ০৫:০৯ ২২ অক্টোবর ২০২৫
ইসলামের মূলপাঠ্য কোরআন কেবল মুসলিম জীবনের নির্দেশনা বা মুসলিম সমাজ ও রাষ্ট্রের অনুশাসনই নয়; এটি মানবজাতির জন্য এক চিরন্তন ও বিশ্বজনীন সংলাপ। আল–কোরআনের বাণী নির্দিষ্ট কোনো গোষ্ঠী, জাতি বা ধর্মের জন্য সীমাবদ্ধ নয়; বরং এর আহ্বান পৌঁছায় প্রতিটি মানুষের হৃদয়ে।
কোরআনের প্রথম সুরা ফাতিহার প্রথম আয়াতে বলা হয়েছে: ‘সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।’ এখানে আল্লাহকে কোনো নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের প্রভু হিসেবে নয়, বরং সমগ্র সৃষ্টিজগতের অধিপতি হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। একইভাবে শেষ সুরা নাসেও মানবজাতিকে সম্বোধন করা হয়েছে, যা কোরআনের বিশ্বজনীনতার প্রমাণ।
কোরআনে আল্লাহ মানুষকে সরাসরি ডাকেন। যেমন: ‘হে মানবজাতি, তোমরা তোমাদের সেই প্রতিপালকের উপাসনা করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা ধর্মভীরু হও।’ (সুরা বাকারা, আয়াত: ২১) এছাড়া আল্লাহ মানুষের মধ্যে বিভেদকে অগ্রাহ্য করে সৃষ্টির একতা স্মরণ করিয়ে দেন: ‘হে মানুষ! আমি তোমাদের সবাইকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো।’ (সুরা হুজুরাত, আয়াত: ১৩)
কোরআনের আহ্বান কেবল মুসলিমদের জন্য নয়, বরং পূর্ববর্তী আসমানি ধর্মের অনুসারীদের কথাও স্মরণ করে। যেমন ইহুদি ও খ্রিষ্টানদের জন্য বলা হয়েছে: ‘বলো, হে আহলে কিতাব, এসো এমন একটি কথায়, যা আমাদের ও তোমাদের মধ্যে এক।’ (সুরা আলে ইমরান, আয়াত: ৬৪) এটি ছিল বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্যের এক ঐতিহাসিক প্রয়াস।
কোরআনের আহ্বান প্রভাবিত করে মানুষের হৃদয় ও বুদ্ধি দু’টোই। ইসলামের পথে মানুষকে ডাকার পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে সুরা নাহলের আয়াতে: ‘তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত (প্রজ্ঞা) এবং সুন্দর উপদেশের মাধ্যমে। আর তাদের সঙ্গে বিতর্ক করো সবচেয়ে উত্তম পন্থায়।’ (আয়াত: ১২৫)
এখানে দুটি পথ নির্দেশিত—হিকমত বা প্রজ্ঞা, যা মানুষের যুক্তিবোধকে আলোকিত করে, এবং মাওয়িযাহ বা হৃদয়গ্রাহী উপদেশ, যা মানুষের অনুভূতিকে স্পর্শ করে।
কোরআনের এই সুর ও আহ্বান প্রতিটি মানুষের জন্যই প্রযোজ্য। এটি কেবল নির্দিষ্ট সম্প্রদায় বা ভূখণ্ডের মানুষের জন্য নয়, বরং সমগ্র মানবজাতিকে একত্রিত করে, সত্যের দিকে ডাকে এবং হৃদয় ও মনের দু’টোই জয় করে।
বিজ্ঞাপন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া