হঠাৎ কাবুল সফরে মামুনুল হক, রহস্য বাড়াচ্ছে রাজনৈতিক মহলে


প্রকাশিত: ১১:৫৬ ১৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে গিয়েছেন। বুধবার সকালে আরও ছয় আলেমকে নিয়ে দেশটির রাজধানী কাবুলে পৌঁছান তিনি। দলটি জানিয়েছে, এই সফর কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়; বরং ‘ইমারাতে ইসলামিয়া’ বা তালেবান সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণেই তারা আফগানিস্তান গেছেন।
খেলাফত মজলিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকারী দলটি আফগানিস্তানে তালেবান সরকারের প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
বিশেষ করে পশ্চিমা বিশ্বে যে সমালোচনা রয়েছে—নারী অধিকার ও মানবাধিকার হরণ নিয়ে—তা সরেজমিনে পর্যবেক্ষণ করাই তাদের সফরের অন্যতম উদ্দেশ্য।
খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “অনেক সময় ভুল ধারণা তৈরি হয়। কেউ প্রচার করে যে, আফগানিস্তানে নারীর অধিকার লঙ্ঘন করা হচ্ছে, নারীরা ঘরে বন্দী থাকছে। বাস্তবে বিষয়টি কতটা সত্য, তা তারা সরেজমিনে যাচাই করবেন।”
মামুনুল হক ও তার প্রতিনিধি দল এমন সময়ে আফগানিস্তান সফরে গেলেন, যখন ঢাকায় তার ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলছে। জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস, আজ অনুষ্ঠিত হওয়ার কথা বিভাগীয় শহরগুলোতে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ থেকে কোনো রাজনৈতিক দলের নেতাদের আফগানিস্তান সফরের নজির আগে ছিল না। এই প্রথমবারের মতো এ ধরনের সফর খবরের শিরোনাম হলো।
দলীয় চরিত্র নিয়ে প্রশ্ন উঠলেও খেলাফত মজলিস দাবি করছে, এটি মূলত “ওলামা সমাজের সফর”। মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেন, “সফরে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও আছেন এমন অনেক আলেম, যাদের সঙ্গে দলের সরাসরি সম্পর্ক নেই।” তিনি জানান, এর আগে ২০০১ সালেও ওলামা সমাজের একটি দল আফগানিস্তান সফরে গিয়েছিল।
২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তালেবান সরকার নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ করে, প্রাইভেট টিউশন সেন্টারগুলোকে ছাত্রীদের না পড়ানোর নির্দেশ দেয়। এ কারণে পশ্চিমা বিশ্বে তীব্র সমালোচনা হয়। তবে তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি অধিকাংশ দেশ। রাশিয়া ব্যতীত বিশ্বের কোনো দেশই পূর্ণ স্বীকৃতি দেয়নি তালেবান শাসনকে।
বাংলাদেশের কোনো দূতাবাস নেই আফগানিস্তানে, তবে ঢাকায় আফগানিস্তানের দূতাবাস এখনো কার্যকর। এর মধ্যেই মামুনুল হকসহ বাংলাদেশের কয়েকজন আলেমের এই সফর রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা প্রশ্ন তুলছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





