যুক্তরাষ্ট্রের জীবনরক্ষাকারী ওষুধ সহায়তা বন্ধ, বিপর্যয়ের আশঙ্কা


প্রকাশিত: ০১:১৮ ২৯ জানুয়ারী ২০২৫
গরীব দেশগুলোতে এইচআইভি, ম্যালেরিয়া, টিউবারকিউলোসিস এবং সদ্যোজাত শিশুদের জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন এই প্রশাসনের সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী মানবিক সহায়তার একটি বড় অংশ বন্ধ হয়ে গেল।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) তাদের সহযোগী সংস্থাগুলোকে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরদিনই একটি নির্বাহী আদেশে এই সহায়তা বন্ধ করার ঘোষণা দেন। এই আদেশের আওতায়, অন্তত ৯০ দিন কোনো ধরনের জীবনরক্ষাকারী ওষুধ সহায়তা প্রদান করা হবে না।
ওষুধ সরবরাহ বন্ধে বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের সহায়তায় কাজ করা প্রতিষ্ঠান চেমোনিকস ইতোমধ্যে এইচআইভি ও ম্যালেরিয়ার ওষুধ সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়েছে। ইউএসএইডের গ্লোবাল হেলথের সাবেক প্রধান অতুল গাওয়ান্দে এই সিদ্ধান্তকে ‘বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন,
“যুক্তরাষ্ট্রের দান করা ওষুধ বিশ্বব্যাপী দুই কোটি মানুষের জীবন বাঁচাচ্ছিল। এখন সেই কার্যক্রম থেমে গেছে।”
অতুল আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে এইচআইভি সংক্রমণ বাড়তে পারে, এবং অসুস্থদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে। স্টকে থাকা ওষুধ থাকা সত্ত্বেও তা আর সহায়তা নেওয়া দেশগুলোর কাছে পাঠানো যাবে না।
পর্যবেক্ষণের নামে সহায়তা বন্ধ
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা মার্কিন সহায়তা গ্রহণকারী দেশগুলো পর্যবেক্ষণ করবে। তবে পর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত এসব সহায়তা স্থগিত থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট বাড়াবে এবং উন্নয়নশীল দেশগুলোতে মৃত্যুহার বাড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্ব সম্প্রদায়ের কাছে এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।###
বিজ্ঞাপন
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী