টেনেটুনে পাশ করতেন অমিতাভ, কত মার্কস পেতেন জানালেন


প্রকাশিত: ০৫:০০ ২১ আগস্ট ২০২৪
স্নাতকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সেখানে তিনি ছাত্র হিসেবে তেমন না হলেও শেষমেশ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হয়েছিলেন অভিনেতা। তবে ভর্তির পর পর স্নাতক জীবনের পড়াশোনা মোটেই ভাল ছিল না অমিতাভের। টেনেটুনে পাশ করতেন, নাম আসত ফেইলের খাতায়।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হয়েছিলেন অমিতাভ। সম্প্রতি ‘কোন বানেগা ক্রোড়পতি’তে এসে নিজের অ্যাকাডেমিক ডিগ্রি, নম্বর সম্পর্কে মুখ খুললেন বিগ বি। অভিনেতা জানালেন, ‘ব্যাচলর সায়েন্স কি জিনিস তা বোঝার আগেই বিষয়টি নিয়ে পড়াশোনা শুরু করি। স্কুলে সায়েন্সে ভালো নম্বর পেয়েছিলাম, তাই অ্যাপ্লাই করে দিয়েছিলাম। কলেজে প্রথমদিন লেকচার শুনতে গিয়েই বুঝেছি, অনেক বড় ভুল হয়েছে। ১০ বছর ধরে আমি স্কুলে যা শিখেছি, তা মাত্র ৪৫ মিনিটেই সব শেষ হয়ে যায়। প্রথমবার ফেল করি। পরের বার যখন আবার পরীক্ষা দিলাম, তখন অনেক কষ্ট করে ৪২ শতাংশ পেয়েছিলাম। সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম।’
এই মুহূর্তে ‘কোন বানেগা ক্রোড়পতি’তে সরব থাকলেও কিছুদিন আগেই অমিতাভের ব্যস্ততা ছিল তার সদ্য মুক্তি পাওয়া ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে। ছবিটিতে অ্যাকশন-থ্রিলারে অমর যোদ্ধা ‘অশ্বত্থামা’র চরিত্রে অভিনয় করেন তিনি। এদিকে বক্স অফিসে সাফল্যের মুখ দেখার পর একগুচ্ছ ছবির প্রস্তাব পেয়েছেন প্রভাস।
সাত হিন্দুস্তানি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অমিতাভ বচ্চনের। পরে তিনি 'আনন্দ', 'গুড্ডি', 'রেশমা অউর শেরা' এবং 'বোম্বে টু গোয়া'-র মতো ছবিতে অভিনয় করেছিলেন। তবে 'জঞ্জির', 'দিওয়ার', 'শোলে', 'অমর আকবর অ্যান্টনি' এবং 'ডন'-এর মতো ছবিতে খ্যাতি অর্জন করেন। এরপর 'মহব্বতে', 'কাভি খুশি কাভি গম', 'ব্ল্যাক', 'কাভি আলবিদা না কেহনা', 'পিকু', 'ব্রহ্মাস্ত্র'-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




