পুরস্কার হিসেবে রেখে দেবেন গালি : চঞ্চল চৌধুরী


প্রকাশিত: ০৫:০৬ ১০ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব ছিলেন তারকারা। তবে ব্যতিক্রমও ছিলেন কেউ কেউ। সরকার ও ছাত্রদের মুখোমুখি অবস্থানে পুরো সময়ই নীরব ভূমিকায় দেখা মিলেছে তাদের।
যাদের একজন অভিনেতা চঞ্চল চৌধুরী। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শুরু থেকেই চুপ থাকতে দেখা গেছে এই তারকাকে। তবে সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নিজের নীরবতা প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা।
যেখানে চঞ্চল দাবি করেছেন, তার মায়ের অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় হতে পারেননি।
সেই স্ট্যাটাসে অভিনেতা লিখেছেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি।’
এরপর চঞ্চল উল্লেখ করেন, ‘আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’
পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার সম্পৃক্ততা নেই
শেষ রাতে হোটেলে ‘আগুন’ আতঙ্কে লাগেজ রেখেই ছুটলেন চঞ্চল
‘তুফান ২’ নিয়ে যা বললেন চঞ্চল চৌধুরী
এদিকে সেই স্ট্যাটাস দেওয়ার পরে ভক্তদের রোষানলে পড়েছেন এই তারকা। অনেকেই আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্কের প্রসঙ্গ টেনে এনেছেন। শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানোয় তার কঠোর সমালোচনাও করেছেন।
তবে কেউ কেউ আবার কটাক্ষের সীমা ছাড়িয়ে গেছেন। অভিনেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।
বিষয়টি চোখে পড়েছে চঞ্চল চৌধুরীর। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘মন্তব্যগুলো চোখে পড়েছে। আমি প্রতিজ্ঞা করেছি, একটা মন্তব্যও মুছব না। ধরে নিলাম, দেশের মানুষের কাছ থেকে এগুলো আমার শিল্পী জীবনের অন্যতম স্বীকৃতি। যাদের জন্য গত তিনটা দশক অক্লান্ত পরিশ্রম করেছি। সততার ভেতর দিয়ে নিজেকে পরিচালিত করেছি।’
চঞ্চল আরও বলেন, ‘চাইলেই এমপি হতে পারতাম। মন্ত্রী হতে পারতাম। কিন্তু দেশের মানুষের প্রিয় শিল্পী হয়ে মরতে চেয়েছি। গালির মাধ্যমে এখন সেই স্বীকৃতি পাচ্ছি। গালিগুলো মুছব না, পুরস্কার হিসেবে রেখে দিলাম।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




