অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন গৌতম সাহা


প্রকাশিত: ১২:৫০ ৮ জুলাই ২০২৬
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সম্প্রতি নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিঙ্গাপুরে তার বিয়ের খবর নিয়ে আলোচনা চললেও বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ নিয়ে এবার মন্তব্য করেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌতম সাহা বলেন, অপু বিশ্বাসের বিয়ের খবর তিনিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই জানতে পেরেছেন। খবরটি সত্য হলে তিনি অপুকে শুভেচ্ছা জানাবেন। তবে এটি গুঞ্জন হলেও অবাক হওয়ার কিছু নেই বলে মনে করেন তিনি।
গৌতম সাহার ভাষ্য, অপু বিশ্বাস একজন আত্মবিশ্বাসী ও শক্ত মানসিকতার মানুষ। জীবনের কঠিন সময় পার করেও তিনি নিজেকে সামলে সামনে এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন।
সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপুর কঠিন সময় নিয়েও কথা বলেন গৌতম। তিনি জানান, সেই সময়ে অপুর পাশে থেকে তাকে মানসিকভাবে শক্ত থাকার সাহস দিয়েছেন। নিয়মিত কথা বলে তাকে নতুন করে কাজে ফেরার অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি।
তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্ক আগের মতো ঘনিষ্ঠ থাকেনি বলে জানান গৌতম সাহা। তার দাবি, তৃতীয় একজনের কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এখন নিয়মিত যোগাযোগ না থাকলেও একসময় অপুর সঙ্গে তার ভাই-বোনের মতো সম্পর্ক ছিল বলে উল্লেখ করেন তিনি।
এদিকে বর্তমানে অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। বুবলীর পেশাদারিত্ব, আন্তরিকতা ও সহযোগিতামূলক আচরণের প্রশংসা করেন তিনি। তার মতে, দীর্ঘ ক্যারিয়ারে অনেক তারকার সঙ্গে কাজ করলেও বুবলীর কাজের মনোভাব তাকে আলাদাভাবে মুগ্ধ করেছে।
অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন এবং বুবলীকে নিয়ে গৌতম সাহার এমন মন্তব্য ঢালিউডপাড়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



