ফেসবুকে ভাইরাল ‘কী রাগ করলা’ ট্রেন্ডে শাকিব খানের যুক্ত হওয়ায় নতুন উন্মাদনা

প্রকাশিত: ০৬:০৮ ২০ মে ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখন নতুন একটি সংলাপ ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে—‘কী রাগ করলা’। মজার ক্যাপশন, মিম ও কমেন্টে ব্যবহার হওয়া এই ডায়ালগটি ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে। এবার এই ট্রেন্ডে যুক্ত হলেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান, যা সামাজিক মাধ্যমে আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর অফিসিয়াল ফেসবুক পেজে এই ট্রেন্ডকে কেন্দ্র করে একটি মজার মিম পোস্ট করা হয়। সেখানে শাকিব খানের একটি ছবি ব্যবহার করে ক্যাপশনে লেখা হয়—“রকস্টারের নেক্সট কনটেন্টের অপেক্ষায় আছে সবাই; কথাটা ঠিক না বেঠিক?”
অনেক ভক্তের ধারণা, এটি শাকিব খানের আসন্ন সিনেমা ‘তুফান’ বা নতুন কোনো প্রজেক্টের প্রচারণার অংশ হতে পারে। পোস্টটি প্রকাশের পর থেকেই ফ্যানদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং ট্রেন্ডটি আরও বিস্তৃত হয়।
মূলত এই ভাইরাল ডায়ালগটির শুরু হয় গত ১৭ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে। ভিডিওতে দেখা যায়, শহরের একটি ব্যস্ত রাস্তায় এক গণক এক যুবকের ভাগ্য বিশ্লেষণ করছেন। কথার ফাঁকে ফাঁকে তিনি বারবার আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্ন করেন—“কী রাগ করলা?”
গণকের অভিনব কথা বলার ভঙ্গি এবং হাস্যরসাত্মক উপস্থাপনা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে। এরপর থেকেই সংলাপটি মিম, রিলস ও বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্টে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়।
বর্তমানে এই ট্রেন্ডটি ফেসবুকে একটি বিনোদনমূলক স্যাটায়ারে পরিণত হয়েছে। কেউ এটি অফিসের বসের সঙ্গে তুলনা করছেন, কেউ আবার ব্যক্তিগত জীবনের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মিলিয়ে মজার পোস্ট দিচ্ছেন। শাকিব খানের নাম যুক্ত হওয়ার পর ট্রেন্ডটি এখন আরও বড় পরিসরে ছড়িয়ে পড়েছে এবং নতুন মাত্রা পেয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




