‘বিশ্বাস রেখো, নীরবতা মানে শূন্যতা নয়’—নতুন চমকের ইঙ্গিত শাকিব খানের


প্রকাশিত: ০২:৩৫ ৯ আগস্ট ২০২৫
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন মাসখানেক ধরে। গত দুই ঈদে পরপর দুই সিনেমার সাফল্যের পর ফুরফুরে মেজাজে থাকা এই নায়ককে ঘিরে ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা—নতুন কোনো আন্তর্জাতিক প্রজেক্ট কি শুরু করতে যাচ্ছেন তিনি?
শুরুতে তার এই সফর নিয়ে সিনেমা প্রসঙ্গে কোনো তথ্য দেননি শাকিব। বরং প্রাক্তন স্ত্রী বুবলী ও ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটানোর মুহূর্তই বেশি দেখা গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এবার নীরবতা ভেঙে রহস্যময় এক বার্তা দিয়ে নতুন চমকের ইঙ্গিত দিলেন তিনি।
শুক্রবার (৮ আগস্ট) ফেসবুকের টেক্সট স্টোরিতে শাকিব লিখেছেন—“বড় পর্দার স্বপ্ন, ভ্রমণ আর কাজের ঘূর্ণিঝড়ে দিনগুলো উড়ছে। সিনেমার চারাগাছ থেকে নতুন বড় উদ্যোগ—সবটাই দ্রুতগতিতে চলছে। কিন্তু বিশ্বাস রেখো, নীরবতা মানে কোনো শূন্যতা নয়, বরং এটি উত্তেজনাপূর্ণ কিছু ঘটার আগে শান্ত অবস্থা।”
তিনি আরও লিখেছেন—“সতেজ, ভয়হীন, অবিস্মরণীয় আর প্রতিনিধিত্ব করার মতো কিছু নিয়ে দ্রুত ফিরছি।”
শাকিবের এই ইঙ্গিতপূর্ণ বার্তায় ভক্তরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। কেউ কেউ মনে করছেন, এটি কেবল ভক্তদের উদ্দেশে লেখা নয়; বরং নতুন কোনো বড় প্রজেক্ট শুরুর আগাম সংকেত।
গুঞ্জন রয়েছে, চলতি বছরই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবরের পরিচালনায় একটি ক্রাইম-থ্রিলারধর্মী হলিউড সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। পাশাপাশি বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের নতুন সিনেমাতেও তার অভিনয়ের সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা রয়েছে ঢালিউড কিং শাকিব খানের। তার এই রহস্যময় পোস্ট ভক্তদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ করে দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



