“দুবাইয়ে ধরা খাওয়া গুজব”: সংবাদমাধ্যমকে একহাত নিলেন মিষ্টি জান্নাত


প্রকাশিত: ০২:৫৭ ২১ জুলাই ২০২৫
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও সংবাদ শিরোনামে। তবে সিনেমার জন্য নয়, ব্যক্তিগত জীবন ও বিতর্কিত মন্তব্য নিয়েই মূলত আলোচনায় তিনি। সম্প্রতি মেগাস্টার শাকিব খান ও বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে একের পর এক পোস্ট ও মন্তব্য করে নজরে আসেন এই অভিনেত্রী। এসব পোস্টে ছিল ইঙ্গিতপূর্ণ বক্তব্য, যা ঘিরে তৈরি হয়েছে নানামুখী আলোচনা। শুধু বাংলাদেশ নয়, ভারতের সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে এসব বিষয়।
কিছুদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, “শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আমাদের বিষয়টি নিয়ে তাকেই প্রশ্ন করুন।” ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, তিনি বাংলাদেশের এক সংবাদমাধ্যমে নাকি বলেছিলেন—বলিউড তারকা সালমান খানের সঙ্গে কাজের কথা চলছে। এসব মন্তব্য ও প্রচারণাকে কেন্দ্র করে অনেকেই মনে করছেন, তিনি হয়তো আলোচনায় থাকতে চাইছেন।
এমন পরিস্থিতির মধ্যেই ছড়িয়ে পড়ে আরেকটি গুজব—দুবাইয়ে গাড়িতে বসে ধরা পড়েছেন মিষ্টি জান্নাত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব চ্যানেলগুলোতে চলে জোর আলোচনা। যদিও এই খবরের কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি, তবে ব্যাপারটি নায়িকাকে স্পষ্টভাবে আহত করেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ মিষ্টি জান্নাত সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা যেখানে নায়ক-নায়িকাদের বিক্রি করে খাচ্ছেন, সেখানে আমাদের মান-সম্মান নষ্ট করছেন কেন? শাকিব খানকে নিয়েও আপনারা ভুলভাল নিউজ করেছেন। আর এখন ‘গাড়িতে বসে ধরা খেয়েছি’—এই নিউজ কেমন ধরনের? দুবাই এমন একটা জায়গা, যেখানে ধরা খাওয়ার কিছুই নেই।”
তিনি আরও বলেন, “আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। টাকার বিনিময়েও কোথাও যাইনি। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে ‘গাড়িতে ধরা খাওয়া’—এটা কোনো ধরনের টপিক হতে পারে? আমি অনুরোধ করব, যারা এসব ইউটিউব বা সংবাদমাধ্যমে মিথ্যা প্রচার করছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। না হলে আমি নিজেই জনসম্মুখে আইনি ব্যবস্থা নেব।”
মিষ্টি জান্নাতের এসব মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, এটি আত্মরক্ষার প্রতিবাদ; আবার কেউ মনে করছেন, এটি প্রচার পাওয়ার কৌশল। তবে একথা নিশ্চিত যে, ঢাকাই সিনেমার পর্দায় যতটা না তিনি আলোচিত, তার চেয়েও বেশি আলোচনায় থাকছেন তার ব্যক্তিগত জীবন ও স্পষ্ট বক্তব্যের কারণে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



