"পরী মানে ডানাওয়ালা পরী, পরীমণি না: শেখ সাদী"!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:১৯ ১১ ফেব্রুয়ারী ২০২৫
কণ্ঠশিল্পী শেখ সাদী ও চিত্রনায়িকা পরীমণির মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে। পরীমণি তার ফেসবুক ওয়ালে একাধিক পোস্ট করায় গুঞ্জন আরও জোরালো হয়েছে।
শেখ সাদীও তার সোশ্যাল মিডিয়া পোস্টে ‘পরী’ শব্দটি ব্যবহার করে কিছু লেখা শেয়ার করেন, যা ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। এরই মধ্যে সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ সাদী বলেন, "তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি। এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়।"
এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তার করা স্ট্যাটাসের ক্যাপশন চ্যাটজিপিটি থেকে নেওয়া হয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসতে হাসতে তিনি বলেন, "বিশ্বাস করুন, চ্যাটজিপিটি বেশ স্মার্ট। তবে এটা ঠিক, প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হউক।"
তবে এই গুঞ্জনের মাঝেই পরীমণি একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি স্পষ্ট করেন। সোমবার রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, "ওরে পরী মানে ডানাওয়ালা পরী, পরীমণি না।"
পরীমণির এই পোস্টের পর নেটিজেনরা মনে করছেন, তিনি তার ও শেখ সাদীর সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের সমাপ্তি টানতে চেয়েছেন। তবে এই স্ট্যাটাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




