তাহসান ও আতিফ আসলাম দেখা মিলবে একমঞ্চে


প্রকাশিত: ০৩:৩২ ১৭ অক্টোবর ২০২৪
পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। গত এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন পাকিস্তানের এই গায়ক। এবার গাইবেন ঢাকার আর্মি স্টেডিয়ামে। আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন আতিফ। এ কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন। তারা তাদের ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দিয়েছে।
এছাড়াও বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন আতিফ নিজেও। যেখানে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ, আমি আসছি।
ম্যাজিকাল নাইটে আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান খান। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে তাহসানের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এ কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড কাকতাল। এ ছাড়া গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানের আবদুল হান্নানও থাকছেন।
২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, পাওয়া যাবে টিকিট টুমরো ওয়েবসাইটে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




