যিশু-নীলাঞ্জনার দাম্পত্যের ফাটল মুছে ফেললেন বরের পদবি


প্রকাশিত: ১২:৪৪ ১০ অক্টোবর ২০২৪
যিশু-নীলাঞ্জনার দাম্পত্যের ফাটল এখন ধীরে ধীরে একটা গভীর খাদে পরিণত হয়েছে। এ কথা পরিচিত মহলে সবাই জানে। টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা এখন আর সেনগুপ্ত নন। বরের পদবি আগেই মুছে ফেলেছেন তার নাম থেকে।
দীর্ঘদিন ধরেই মুম্বাই ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এই দূরত্বই নাকি কাল হয় দম্পতির জীবনে। এর মধ্যেই অভিনেতার জীবনে আসে সহকর্মী শিনাল সূর্তি। তার সঙ্গেই নাকি এখন প্রেম করছেন এ অভিনেতা। খুব কম সময়ই কলকাতায় থাকেন যিশু সেনগুপ্ত।
প্রেমের খবর নীলাঞ্জনার কানে পৌঁছাতে বেশি সময় লাগেনি। আর এর জেরেই ভাঙতে চলেছে তাদের ২০ বছরের দাম্পত্য জীবন। বিচ্ছেদ চর্চার মাঝেই এক সাক্ষাৎকারে নীলাঞ্জনা বলেছেন, ‘মানুষের জীবনে প্রায়োরিটি সময়ে সময়ে চেঞ্জ হয়। প্রত্য়েক মানুষকে বুঝতে হবে। জীবনের প্রতিটি পর্যায়ে তোমাকে কিছু একটা বেছে নিতে হবে। আর সেটায় বিশ্বাস করতে হবে। ছয় বছর আগে কাজ ছেড়ে দেওয়ার কোনো রিগ্রেট আমার নেই। সবার জীবনেই কোনো না কোনো কঠিন পরিস্থিতি আসবে। বিশ্বজুড়েই অশান্ত পরিবেশ আমরা দেখছি। তবে সবার ওপরে কর্মফল এটি মনে রাখতে হবে।
দুই মেয়ে সারা আর জারাকে ঘিরেই এখন আবর্তিত নীলাঞ্জনার জীবন। যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন থেকেও এখন নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। খুলেছেন দুই মেয়ের নামে ‘নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন হাউস’। ]
আর দুই মেয়েই নীলাঞ্জনার শক্তির উৎস। মুম্বাইতে বোন চন্দনার পাশাপাশি পুরোনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় নীলাঞ্জনাকে। কিন্তু নীলাঞ্জনার স্বভাবতই শহরে মন টিকল না। প্রিয়জনদের টানে দুই মেয়েকে নিয়ে উড়ে গেছেন মুম্বাইয়ে। নিজ শহরেই ফিরেছেন তিনি। যদিও যিশুর সঙ্গে সম্পর্কের জেরেই সব ছেড়ে তার কলকাতায় স্থায়ী হওয়া। তবে স্বামীই যখন আর থাকছে না, তাই এই শহরেও মন টিকল না। দুর্গাপূজায় দুই মেয়ে ও বোন চন্দনাকে সঙ্গে নিয়ে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক ও অভিনেতা অর্জুন বিজলানির বাড়িতে গেছেন তিনি। মেয়ে সারাকে সঙ্গে নিয়ে অভিনেতা অর্জুন বিজলানির সঙ্গে একফ্রেমে বন্দি হলেন নীলাঞ্জনা।
সেই ছবি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে নীলাঞ্জনা লিখেছেন—‘পঞ্চমী সর্টেড’। দুর্গাপূজায় যিশুর বাড়িতে জমত গানের আসর। স্ত্রী-মেয়েদের নিয়ে পুরোনো পাড়ার পূজাতে শামিল হতেন নায়ক। কিন্তু এ বছর সেই ছবিটা বদলে গেছে। নেপথ্যে যিশুর পরকীয়ার গুঞ্জন।
সোশ্যাল মিডিয়ায় যিশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন তিনি। পাশাপাশি যিশুর সঙ্গে নিজের অধিকাংশ ছবিই ডিলিট করেছেন। যদিও ডিভোর্স নিয়ে এখনই খোলাখুলি কিছু বলতে চান না দুজনে। গত বছর পূজাটাও একসঙ্গে কেটেছিল। কিন্তু এবার আলাদা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




