আদিত্যের বিরহ কাটিয়ে, নতুন সম্পর্কে মন দিয়েছেন অনন্যা


প্রকাশিত: ১২:৩১ ৭ সেপ্টেম্বর ২০২৪
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানীর ছেলে অনন্ত আম্বানীর বিয়েতে গিয়ে সেই বাড়ির কর্মচারীর ওপর প্রেমে পড়েন বলিউড অভিনেত্রী অনন্যা প্যাণ্ডে। নতুন খবর, মাস কয়েকের এই প্রেম পূর্ণতা পেতে যাচ্ছে এবার; সম্পর্কে এক প্রকার সিলমোহর দিয়ে দিলেন অনন্যার প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কো।
আশিকি টু খ্যাত অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী অনন্যা প্যাণ্ডের বিরহ এখন অতীত। এদিকে মাত্র মাস কয়েক আগেই এসেছে অনন্যার জীবনে নতুন প্রেম। প্রাক্তন মডেল ও আম্বানী প্রতিষ্ঠানের কর্মকর্তা ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। গত জুলাই মাসে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই হাজির ছিলেন অনন্যা। সেই বিয়ের আসর থেকেই নাকি ওয়াকারের সঙ্গে অনন্যার প্রেম। অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহ ক্রুজ পার্টিতেই নাকি প্রথম দেখা দু’জনের।
এবার গুঞ্জন এসেছে, সেই প্রেমিকও নাকি অনন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর সেই কারণেই সামাজিক মাধ্যমে অনন্যার প্রতি প্রেমের ইস্তেহার লিখেছেন তিনি।
অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'ক্রুজ পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা। ওদের পরস্পরকে ভাল লেগেছে। বর্তমানে দু’জন পরস্পরকে জানার চেষ্টা করছেন। দু’জনের মধ্যে ভাল বন্ধুত্বও তৈরি হয়েছে। ওয়াকার জামনগরেই থাকেন। আম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত তিনি।'
আম্বানীদের বিয়েতে মন খুলে নাচতে দেখা যায় অনন্যাকে। সেই বিয়ের অনুষ্ঠানেও নাকি ওয়াকারকেই নিজের সঙ্গীর তকমা দিয়েছিলেন অনন্যা পাণ্ডে। এমনকি, দু’জনের ঘনিষ্ঠতায় নাকি কোনও রাখঢাকও ছিল না। প্রেমের গানের তালে নাচছিলেন দু’জন। এই সব কিছু থেকে এটা স্পষ্ট যে, আদিত্যের বিরহ কাটিয়ে উঠে নতুন সম্পর্কে মন দিয়েছেন অনন্যা। এখন অপেক্ষা, অভিনেত্রী চূড়ান্ত কথা কবে ঘোষণা করবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




