কম বয়সী এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির মারজানা আক্তার


প্রকাশিত: ০৩:৫৪ ২৭ মে ২০২৬
বাংলাদেশের তরুণ গবেষক মারজানা আক্তার আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি অর্জন করেছেন। তিনি মর্যাদাপূর্ণ Asian Scientist 100–২০২৬ তালিকায় স্থান পেয়েছেন, যেখানে এশিয়ার বিভিন্ন দেশের মেধাবী ও উদীয়মান বিজ্ঞানীদের কাজকে স্বীকৃতি দেওয়া হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের Microbiology and Hygiene বিভাগ থেকে MSc in Microbiology সম্পন্ন করা মারজানা আক্তারের গবেষণার অন্যতম বড় সাফল্য হলো দেশে প্রথমবারের মতো হাঁস-মুরগিতে Chicken Infectious Anaemia Virus (CIAV)-এর Genotype IIIb strain শনাক্ত করা। পোল্ট্রি গবেষণায় এটি একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে তিনি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক গবেষক ও নীতিনির্ধারকদের সামনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, যা দেশের গবেষণা খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ধরা হয়। ২০১৬ সাল থেকে প্রকাশিত এই তালিকায় অন্তর্ভুক্ত হতে গবেষণায় উল্লেখযোগ্য অবদান ও আন্তর্জাতিক স্বীকৃতি থাকা প্রয়োজন।
এ তালিকায় ইতোমধ্যে বাংলাদেশের ফিরদৌসি কাদের (২০২১) ও সেঁজুতি সাহা (২০২৩) স্থান পেয়েছেন। সেই ধারাবাহিকতায় মারজানা আক্তারের এই অর্জন দেশের তরুণ গবেষক ও নারী বিজ্ঞানীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া