উৎসবমুখর পরিবেশে ইবির আইসিটি বিভাগের রজতজয়ন্তী উদযাপিত


প্রকাশিত: ১০:৪১ ১০ জানুয়ারী ২০২৬
বেশ জাকজমক ও উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী আনন্দ র্যালি, আলোচনা সভা, অ্যালামনাই মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এ উৎসব পালন করে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি বিভাগের সভাপতি প্রফেসর ড. তারেক হাসান আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিকুর রহমান। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে বক্তব্য দেন রজতজয়ন্তী ও পুনর্মিলনী ২০২৫-এর আহ্বায়ক প্রফেসর ড. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী বলেন, ‘বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লব হলেও এদেশের মানুষ এখনো দ্বিতীয় শিল্প বিপ্লবের সুযোগ-সুবিধা এখনো পরিপূর্ণভাবে পাচ্ছে না। চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের নিতে হবে। আজকের অনুষ্ঠানের টাকার মাঝেও মেহনতী মানুষের ট্যাক্সের টাকা রয়েছে। তথ্যপ্রযুক্তির যুগে প্রযুক্তিতে শিক্ষিত হয়ে সবাইকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ প্রবাহ বা সুযোগ সুবিধা নেই। আপনারা এখানে অবদান রাখলে আমাদের শ্রম স্বার্থক হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘অ্যালামনাইরা নিজেদের কাজের পাশাপাশি যে অভিজ্ঞতা অর্জন করে তা ব্যবহার করে নিজের বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করে, যা আপনাদের দ্বারাও সম্ভব। আপনাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিবিড় একটি সম্পর্ক হতে হবে। এই বিশ্ববিদ্যালয় আপনাদের আত্মবিশ্বাসের জোগান দিয়েছে। ২৫ বছরের ইতিহাসে আপনারা অনেকেই ভালো জায়গায় প্রতিষ্ঠিত আছেন। আইসিটি এখন ডিজিটালাইজেশনের সঙ্গে সংমিশ্রিত হচ্ছে, ডিজিটাল কোডিং হচ্ছে। আইসিটি এখন পলিসি মেকিংসহ প্রতিটি সেক্টরে অবদান রাখছে।’
তিনি আরও বলেন, ‘আইসিটি বিভাগ শুরুতে রুগ্ন হলেও এখন অনেক সমৃদ্ধ একটি বিভাগে পরিণত হয়েছে। সামাজিক পরিবর্তনের জন্য আইসিটি একটি প্ল্যাটফর্ম, যা পৃথিবীর রূপ বদলে দিয়েছে আর আপনারা এর কারিগর। বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের নিয়ে গর্ব করে, বাবা মা যেমন সন্তানকে নিয়ে গর্ব করে। আপনারা যখন পরিবর্তনের জন্য কাজ করেন তখন আপনারা ভাব্বেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের জন্য আপনারা কীভাবে করতে পারেন। আপনাদের অবদানেই এই বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানের পর দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত বিভাগের অ্যালামনাইবৃন্দ বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ ছাড়া অডিটরিয়ামে রজতজয়ন্তী উপলক্ষে এক জমকালো কনসার্টের আয়োজন করা হয়, যেখানে গান পরিবেশনা করে জনপ্রিয় সংগীত ব্যান্ড ওয়ারফেজের সাবেক ভোকালিস্ট মিজান এবং তার দল।
এর আগে গতকাল বিকেলে বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে চা চক্র, পিঠা উৎসব, স্মৃতিচারণ পর্ব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় ৭০০ সাবেক-বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- ২০২৬–২৭-এ সেবা খাতে বড় পরিবর্তনের ঘোষণা
- প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি, অ্যাওয়ার্ডসে আবেগঘন শ্রদ্ধা
- বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা, এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ গ্রুপের
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ


