হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল এখন দুবাইতে, ভিডিও বার্তা ঘিরে কৌতূহল!


প্রকাশিত: ০৫:৩২ ৩১ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদ সম্প্রতি একটি ভিডিও বার্তা দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি হত্যাকাণ্ড সংক্রান্ত নিজের অবস্থান ও দাবিসমূহ তুলে ধরেন, তবে এ দাবির সত্যতা নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে।
ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট ভিডিওটি যাচাই করে নিশ্চিত করেছে যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি নয়। ভিডিওতে ফয়সালের চেহারা, মুখভঙ্গি এবং অন্যান্য বৈশিষ্ট্য তার বাস্তব পরিচয়ের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ এবং চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুল ব্যবহার করে ভিডিওটির সত্যতা নিশ্চিত করা হয়েছে।
ভিডিওতে ফয়সাল দাবি করেছেন, তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তবে দ্য ডিসেন্ট জানিয়েছে, শুধু ভিডিওর ভিত্তিতে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা সম্ভব নয়। ফয়সাল কোনো প্রামাণ্য তথ্য যেমন লোকেশন ডেটা বা পাসপোর্ট সিল উপস্থাপন করেননি।
ভিডিওতে ফয়সাল আরও দাবি করেছেন, হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না। তবে দ্য ডিসেন্ট এ দাবিকে মিথ্যা বলে চিহ্নিত করেছে। পুলিশ ও তদন্ত সংক্রান্ত সূত্র অনুযায়ী, হত্যাকাণ্ডের সময় মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালিয়েছিলেন ফয়সাল করিম, চালকের আসনে ছিলেন তার সহযোগী আলমগীর শেখ।
ফয়সাল আরও অভিযোগ করেছেন, ওসমান হাদি তাকে মন্ত্রণালয় থেকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে অগ্রিম ৫ লাখ টাকা নিয়েছিলেন। তবে তদন্তে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। হাদি জীবিত থাকাকালীন তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের কোনো অভিযোগ ছিল না।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ১৫ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হলে ১৮ ডিসেম্বর রাতে মৃত্যু হয়। হত্যাকাণ্ডের ১৮ দিন পর ডিএমপি জানিয়েছে, আসামিরা ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




