রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নি*হত


প্রকাশিত: ০৪:২৪ ৩১ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে বুধবার ভোরের মধ্যে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা ও মহাখালী বাসস্টেশন এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট তিনজন নি*হত হয়েছেন। সাতরাস্তা এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনায় নি*হত হয়েছেন রফিকুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তানজিলা (১২)। আহত হয়েছেন তার ছেলে নুর ইসলাম (১৪)। রফিকুল ইসলামের দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।
জানা গেছে, মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাসকারী এই পরিবারটি মঙ্গলবার রাত ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় মহাখালী বাস টার্মিনালে যাচ্ছিলেন। পথে তেজগাঁও সাতরাস্তা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে রফিকুল ইসলাম ও তানজিলাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অপরদিকে, বুধবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাসস্টেশন এলাকায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা


