দেবীগঞ্জে টিউবওয়েলের পানি নিয়ে শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু


প্রকাশিত: ০২:২৭ ২৭ অক্টোবর ২০২৫
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় টিউবওয়েলের পানি নিয়ে বিরোধের জেরে শাবলের আঘাতে আঞ্জুআরা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত আঞ্জুআরা দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের খারিজা গুয়াগ্রাম এলাকার ফরিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর দুপুর ২টার দিকে ফরিদুলের বড় ভাই রহিদুল ইসলামের (৩৮) টিউবওয়েলের পানি ফরিদুলের বাড়ির দিকে প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুই ভাই ও তাদের স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রহিদুল ধারালো শাবল দিয়ে ছোট ভাইয়ের স্ত্রী আঞ্জুআরার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত আঞ্জুআরাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৬ অক্টোবর) ভোরে তিনি মারা যান।
নিহতের ছোট ভাই জামান সানাই জানান, ময়নাতদন্ত শেষ না হওয়ায় বিকেল ৫টা পর্যন্ত লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ছিল।
এ ঘটনায় ২৩ অক্টোবর দেবীগঞ্জ থানায় রহিদুল ইসলামকে প্রধান আসামি করে আরও সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “মামলাটি গ্রহণ করা হয়েছে এবং প্রধান আসামি রহিদুল ইসলামকে ঘটনাদিনই গ্রেফতার করা হয়েছে। নিহতের মৃত্যুর বিষয়টি আদালতকে লিখিতভাবে জানানো হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- ‘তিন নাম্বার জন ডান’, পরীমণির কোলে নবজাতক, রহস্য কী?
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা, জরুরি প্রয়োজনে মিলছে আগাম সুবিধা
- গোলের পর ইয়ামালের ‘৩০৪’ উদযাপন, রহস্য জানালেন শৈশবের বন্ধু
- দুই বছরে ইসরায়েল ছেড়েছেন ১,৩৭০ চিকিৎসক
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে




