পলাশবাড়ীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত


প্রকাশিত: ০৭:৩২ ১৭ অক্টোবর ২০২৫
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কিশোর মোটরসাইকেল চালক। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল চারটার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকিব (১৭), তিনি পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেল আরোহী রাকিব ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম বলেন, “দুর্ঘটনার সময় বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। মুখোমুখি সংঘর্ষের পর রাকিবের মৃত্যু ঘটনাস্থলেই হয়।”
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জুলফিকার আলী ভুট্টু) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক সড়কটিতে গতিসীমা অমান্য করে গাড়ি চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর দাবি, এখানে দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্পিড ব্রেকার স্থাপন না করলে এমন দুর্ঘটনা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




