![পলাশবাড়ীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত]()
পলাশবাড়ীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
০৭:৩২ ১৭ অক্টোবর ২০২৫
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কিশোর মোটরসাইকেল চালক। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল চারটার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকিব (১৭), তিনি পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।