সাভারে বাবাকে হত্যা, ৯৯৯-এ ফোন দিয়ে মেয়ের আত্মসমর্পণ


প্রকাশিত: ০২:২৯ ৮ মে ২০২৫
সাভারের মজিদপুরে নিজের বাবাকে কুপিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশে আত্মসমর্পণ করেছেন এক তরুণী। বৃহস্পতিবার (৮ মে) ভোরে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগানে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, “আমি আমার বাবাকে হত্যা করেছি। আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করতে চাই। আপনারা লাশ নিতে চলে আসুন।”
পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মজিদপুর এলাকার আব্দুল কাদেরের বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে নিহতের মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)-কে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর আব্দুস সাত্তার তার মেয়েকে নিয়ে সাভারের মজিদপুর কাঠালবাগানে আব্দুল কাদেরের বাড়ির ৫ম তলায় একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে শিফা জানায়, তার বাবা তাকে ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করতেন। এই নির্যাতনের জেরে বুধবার রাতে বাবার খাবারে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন তিনি। পরে ভোর ৪টার দিকে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন।
তিনি আরও জানান, ২০২২ সালে বাবার বিরুদ্ধেই নাটোরের সিংড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেছিলেন তিনি। মামলার পর আব্দুস সাত্তার জেল খেটে জামিনে মুক্ত হন।
পুলিশ জানিয়েছে, আটক তরুণীর বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আনিসুর রহমান/এম এন এস
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে




