মৌমিতা হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ


প্রকাশিত: ০৪:৫৫ ১৮ আগস্ট ২০২৪
ভারতের আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধ করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নগরীর বান্দ রোড শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের প্ল্যাকার্ড হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘জাস্টিস ফর মৌমিতা, জাস্টিস ফর মৌমিতা’, ‘তনু থেকে মৌমিতা, বরিশাল থেকে কলকাতা’, ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
শিক্ষার্থীরা জানান, আমরা চাই পৃথিবীর সব রাষ্ট্র নারীদের জন্য নিরাপদ হোক। আমরা আমাদের বোনের হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি। আমরা কলকাতায় মৌমিতার সঙ্গে ঘটা এ মর্মান্তিক ঘটনার দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে আর কোনোদিন কেউ এ ধরনের কর্মকাণ্ড ঘটাতে সাহস না পায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানান শিক্ষার্থীরা।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মোশারেফ ফেরদৌস, আরাফাত রহমান, সাব্বির এলাহি, নাঈমা জামান সুপ্তি, নাজমুস সাকিব, সেরজাম মুনিরা, ৪র্থ বর্ষের সানজিদা রহমান, মৌমিতা জারাসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের মধ্যের সড়কে প্রদক্ষিণ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল নিজস্ব সাইনবোর্ড
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের




