ছাগল উদ্ধার করতে কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের প্রাণহানি


প্রকাশিত: ০৩:০১ ২০ জুন ২০২৬
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার অরনখোলা ইউনিয়নের টেলকির জলই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা বাবুল হাদিমা, তার ছেলে নেইমার ম্রং এবং তাদের দুই স্বজন রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল পরিত্যক্ত কূপে পড়ে গেলে সেটি উদ্ধারের চেষ্টা শুরু হয়। প্রথমে এক কিশোর কূপে নামলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তাকে উদ্ধার করতে একে একে আরও কয়েকজন নিচে নামেন। কিন্তু তারাও আর উপরে ফিরতে পারেননি।
পরিস্থিতি বুঝতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে চারজনের মরদেহ এবং ছাগলটিকে উদ্ধার করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অথবা অক্সিজেনের ঘাটতির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী



